ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৫০ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে হনুফা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে। হনুফা বাসায় দর্জির কাজ করতেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত হনুফার স্বামী মো. লিটন জানান, তাদের বাসা যাত্রাবাড়ী শেখদি কাজিরগাঁও এলাকায়। সকালে বাসা থেকে হেঁটে স্বামী-স্ত্রী বাজারে যাচ্ছিলেন। একপর্যায়ে শেখদী মসজিদের পূর্ব পাশে এলে একটি নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হন হনুফা। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102