ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্যাতনের অভিযোগে মুরাদের বিরুদ্ধে স্ত্রীর জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৫১ বার পঠিত

মানষিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৩৪) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তার জিডির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে থানায় একটি জিডি করেছেন তার স্ত্রী।

জিডিতে ডা. জাহানারা এহসান অভিযোগ করেন, ডা. মুরাদ হাসানের সঙ্গে তার ১৯ বছরের বৈবাহিক জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সম্প্রতি ডা. মুরাদ কারণে-অকারণে তার স্ত্রী ও সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজসহ শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছেন।

সর্বশেষ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর পৌনে তিনটায় মুরাদ তার স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে মারধর করতে গেলে তিনি ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চান। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাদের বাসায় গেলে মুরাদ বাসা থেকে বের হয়ে যান।

এ অবস্থায় ডা. মুরাদ তার স্ত্রী-সন্তানদের ক্ষতি করতে পারেন বলে শঙ্কা প্রকাশ করে জিডিতে উল্লেখ করেছেন জাহানারা এহসান।

এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল করে পুলিশের সহযোগিতা চান ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা পুলিশকে। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, বিকেল ৩টার দিকে ৯৯৯ থেকে কল পেয়ে ওই বাসায় আমাদের একটি টিম পাঠানো হয়। তবে বাসায় গিয়ে আমরা সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি মুরাদ সাহেবকে পাইনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102