ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের ৪ সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ময়মনসিংহ নগরীর বালাশপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আকরাম হোসেন (২৭), জুয়েল মিয়া (৪৫), মাকসুদুল হক রনি (২১) ও মানসুর উদ্দিন প্রহর (১৮)।

র‌্যাব-১৪’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বলাশপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর কিছু সদস্য একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে তথ্য পায়। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব।

ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ওই চার জঙ্গিকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় আটককৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেট জব্দ করা হয়।

জোনাঈদ আফ্রাদ আরও জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’- এর ময়মনসিংহ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। তারা তাদের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলামের চিন্তা ভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ওই সংগঠনের সক্রিয় সদস্য হয়ে উঠে এবং কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা উত্তোলন করতো। উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব-১৪।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102