ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ রাখার অপরাধে নিয়ামত আলী নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৯ নভেম্বর সোমবার বিকেলে নকলা পশ্চিম বাজারে পরিবেশ অধিদপ্তর ও নকলা থানার পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া ওই দোকান থেকে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমান এ আদালতটি পরিচালনা করেন আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। এসময় পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা, নকলা থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়াসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ বলেন, মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব স্যারের নির্দেশনা ও পরামর্শে এ অভিযান চালানো হয়। তিনি জানান, ভ্রাম্যমান আদালতে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (ক) (খ) ধারা লংঘন করার অপরাধে নকলা পৌর শহরের পশ্চিম বাজারের নিয়ামত আলী নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে, তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে। তাছাড়া অন্যান্য দোকানীকে যে কোন নিষিদ্ধ পন্য বিক্রয়, মজুদ ও বানিজ্যিক উদ্দেশ্যে সরবরাহ, ক্রয়-বিক্রয়ের বিষয়ে সাবধান হতে পরামর্শ প্রদান করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। যেকোন ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশ বিভাগ সদা তৎপর রয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি বা প্রাণ নাশের হুমকি এমন কোন নিষিদ্ধ পণ্য বাজারে বিক্রি হতে দেখলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট দপ্তরে বা কর্মকর্তাদের অবহিত করতে বলা হয়। কোথাও কোন প্রকার ভেজাল ও নিষিদ্ধ পণ্য বেচা-কেনা করতে দেখা গেলে বা প্রমান পাওয়া গেলে, তা কোন ক্রমেই বরদাস্ত করা হবে না বলে তিনি হুশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102