ads
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নিশাত গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মো. মোস্তফা সরকার নিশাতকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক।

শুক্রবার বিকালে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ২টার সময় নগরীর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তফা সরকার নিশাত জামালপুর জেলার সদর উপজেলার মৃত. আয়নাল হকের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা সরকার নিশাত নগরীর কলেজ রোড এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা অতিক্তির পুলিশ সুপার (ট্রাফিক) মোহাইমেনুর রশিদ ও আমার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102