ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিষেধাজ্ঞায় ইলিশ শিকার, বরিশালে ৩০ জনের জেল-জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় বরিশালে অভিযান চালিয়ে ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

মৎস্য অফিসের তথ্যমতে, মঙ্গলবার বরিশাল বিভাগে ১৬৩টি অভিযানে ৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে দুই লাখ ৫৩ হাজার ৮০০ মিটার অবৈধ জাল ও দশমিক ৪০৬ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে জব্দ নৌকা, ট্রলার ও মাছধরার বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে এক লাখ ৩৬ হাজার ৭০০ টাকা আয় করা হয়েছে।

এছাড়া বরিশালে ১৫ জন ও ভোলায় ১৫ জনসহ ৩০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ১০ জন, ভোলায় সাতজন ও ঝালকাঠিতে একজনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Jagonews24 Google News Channelজাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১৪টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৯০টি মাছঘাট, ৩৩১টি আড়ত ও ২৫০টি বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102