ads
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান খাবার হোটেলে, বাবা-ছেলেসহ নিহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের বেগারিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছে।

মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান যশোর-মণিরামপুর সড়কের বেগারিতলা বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে।

এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারীসহ পাঁচ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পিতা-পুত্রও রয়েছে। এরা হলেন মনিরামপুরের বেগারিতলার হাবিবুর রহমান পচা (৪৮) ও তার শিশু পুত্র তাওশিদ হোসেন (৭)। বাকিরা হলেন একই এলাকার মীর শামছুর রহমান (৫৬), তৌহিদুর রহমান (৩৫) ও জয়পুর গ্রামের জিয়ার আলী (৪০)।

মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান জানান, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন।

তিনি আরও জানান, নিহতেদর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102