ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমুন (২২) উপজেলার বোয়ালিয়া গ্রামের সিরাজুলের ছেলে এবং রায়হান (১৮) একই এলাকার নকু সরদারের ছেলে। এ ঘটনায় আহত যুবকের নাম আসাদুল (১৭)।

স্থানীয় সূত্রে জানা, রাতে মোটরসাইকেলে সাইমুন, রায়হান ও আসাদুল বোয়ালিয়া থেকে গলাচিপার উদ্দেশে রওনা দেন। এ সময় নাসকতা বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করেন।

আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102