ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে দোকানে ঢুকে পড়েছে বাস, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪১ বার পঠিত

ভোলার বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি যাত্রীবাহী বাস সড়কের পাশের একটি দোকানের উপর উঠে যায়। এ সময় বা‌স চাপায় খোর‌শেদ মোল্লা (৬৫) না‌মের এক পথচারী নিহত হ‌য়ে‌ছেন। নিহত খোর‌শেদ মোল্লা উপ‌জেলার টবগী ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের দালালপুর গ্রা‌মের বা‌সিন্দা।

আজ বুধবার সকা‌ল ৮ টার দি‌কে ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার টবগী ইউ‌নি‌য়‌নের আবুল মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, ওই এলাকায় সড়কের পুরাতন ব্রিজ ভেঙে নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। সকালে ভোলা থেকে একটি যাত্রীবা‌হী বাস চরফ্যাশন যাওয়ার পথে ব্রিজের পা‌শের বিকল্প সড়ক দি‌য়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উঠে যায়। এ সময় চাপা দিলে ঘটনাস্থ‌লেই ওই পথচারী নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন। আহতরা স্থানীয়ভা‌বে প্রাথ‌মিক চি‌কিৎসা নি‌য়ে‌ছেন।
বোরহানউ‌দ্দিন থানার ওসি (তদন্ত) আব্দুল আল মামুন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানান, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গিয়েছে নিহতের লাশ উদ্ধার করেছে।

এদিকে ওই ঘটনার পর দুপুর ১২ টার দিকে একই স্থানে অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। তবে এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102