ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে, ৩ যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৪ বার পঠিত

দিনাজপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার রাস্তার পাশের খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

দিনাজপুর-রংপুর মহাসড়কে সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের সাত মাইল বাঁক এলাকায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারী এলাকার বর্ণ বসাক (২২), মুন্সিপাড়ার এ আর ইমন (২৩) এবং কসবা এলাকার শাহরিয়ার শাওন (২৪)।

এদের মধ্যে ইমন রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শাওন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

কোতোয়ালি থানার এএসআই সৌরভ জানান, রাতে দশমাইলের দিক থেকে একটি প্রাইভেট কার দ্রুতগতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। সাত মাইল বাঁক এলাকায় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে রাত ১২টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। শাওনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। রাত আড়াইটার দিকে সেখানে শাওনের মৃত্যু হয়।

বাকি দুই আহত যুবক মুন্সিপাড়ার তামজিদ (১৯) ও বাহাদুর বাজার এলাকার রওনাক নবী প্রিয়কে (২৩) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই সৌরভ আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102