ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোয়াজ্জেমপুর গ্রামে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মো. রুবেল পাহলয়ান (৩০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৮ মার্চ) সকালে স্থানীয়রা ঘটনাস্থলের একটি ডোবায় রুবেলের মরদেহ দেখে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত রুবেল লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামের লাল মিয়া পাহলানের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (৭ মার্চ) রাতে মহিপুর থেকে যাত্রী নিয়ে পটুয়াখালী যান রুবেল। রাতে পটুয়অখালী থেকে ফেরার পথে ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর ময়নাতদন্তের জন্য তা পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102