ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিয়মিত ড্রেজিং করে নদ-নদী সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৪ বার পঠিত
পানির স্বাভাবিক প্রবাহ পথে কোন বাধা তৈরি করা যাবে না। নিয়মিত ড্রেজিং করে দেশের নদ-নদী সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে, অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব নির্দেশ দেন তিনি। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে বেশি করে সাইলো নির্মাণের অনুশাসনও দিয়েছেন।

আগারগাঁওয়ের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণের জন্য ১৪’শ কোটি টাকা ব্যয়ে ৩০টি সাইলো নির্মাণের প্রকল্প অনুমোদিত হয়। অনুমোদিত প্রকল্পগুলোর আওতায়, নির্মিত হবে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন। প্রশস্ত হবে মধুপুর-ময়মনসিংহ মহাসড়ক।

১০২৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বরিশাল পান্ডব-পায়রা নদীর নলুয়া-বাহেরচর সেতু। সবমিলে ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। যার মোট খরচ ধরা হয়েছে ৬ হাজার ৬শ’ ৫১ কোটি ৩১ লাখ টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102