ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকাল ৯টায় নীলক্ষেত মোড়ে জড়ো হন তারা। এতে ওই সড়ক ও এর আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি একটাই চলমান পরীক্ষার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে পরীক্ষা নিতে হবে।
আন্দোলরত ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী বলেন, ‘হল-ক্যাম্পাস বন্ধ। পরীক্ষার কারণে আমরা মহামারীর মধ্যে বাড়ি থেকে এসে মেসে উঠেছি। এমনিতেই অনেক সমস্যায় আছি। কিছুদিন পরপর এ ধরনের সিদ্ধান্ত নিলে আমরা অর্থনৈতিকভাবে আরেও সমস্যায় পড়ব। কর্তৃপক্ষকে আমাদের বিষয়ে ভাবতে হবে।’

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এরপর তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। রাত ১০টা পর্যন্ত তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। এ সময় তারা পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং স্লোগান দেয়।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক হয়। বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়। এরপরেই শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102