ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলফামারীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

নীলফামারী-ডোমার মহা সড়কে বৃহস্পতিবার রাতে ঢাকাগামী নাদের পরিবহনের চাপায় আবু তালেব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। তার নাম আবু বকর সিদ্দিক।

নীলফামারী শহরের গাছবাড়ীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে সড়কে। এ সময় ডোমার থেকে ছেড়ে আসা বাস চাপা দেয় দুই আরোহীকে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়। পথেই মারা যান আবু তালেব। এদিকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আবু বকর সিদ্দিক।

নিহত আবু তালেব নীলফামারী সদরের বনবিভাগ এলাকার তরিকুল ইসলামের ছেলে। আর সিদ্দিকের বাড়ি শহরের বাবু পাড়ায়।

স্থানীয়রা বলেন, রাত ৯টার দিকে নীলফামারী-ডোমার সড়কের গাছবাড়িতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় দু’জন ছিটকে রাস্তায় পড়লে নাদের পরিবহন দ্রুত ছুটে এসে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আমরা নৈশ কোচটিকে আটক করেছি। কিন্তু চালক পালিয়ে গেছে।

এ বিষয়ে সদর থানার ওসি আব্দুর র‌উপ বলেন, গাছবাড়িতে একটি দুর্ঘটনা ঘটেছে। এ সময় একটি যাত্রীবাহী দূরপাল্লার বাসের চাপায় দুজন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতার হাতে আটক হ‌ওয়া বাসটি থানায় আনা হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়েছে। বাসটিতে থাকা যাত্রীদের অন্য পরিবহনে তুলে দেওয়া হয়েছে। আর কিছু কিছু যাত্রী ফিরে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102