ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলফামারীর কিশোরগঞ্জে আগুনে ছাই হলো ৩০টি দোকান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাজারে অগ্নিকাণ্ডে ওষুধ, কাপড়, মুদি, ইলেক্ট্রনিক্সসহ ছোটবড় ৩০টি দোকান ঘরসহ রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়। লকডাউন ও দিনের শুরুতে ঘটনাটির সময় বাজারের সকল দোকান বন্ধ এবং লোকজনের উপস্থিতি ছিল না। এ কারণে আগুনের উৎস সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি। তবে অগ্নিকাণ্ডের ধরন দেখে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে নীলফামারী, কিশোরগঞ্জ ও জলঢাকা দমকলবাহিনীর তিনটি ইউনিট এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে দোকানঘর এবং মালামালসহ প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি করেন তারা।

নীলফামারী দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সাথে নীলফামারীসহ কিশোরগঞ্জ ও জলঢাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে। প্রাথমিকভাবে ২১ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।

বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন। এসময় ক্ষয়ক্ষতি নিরূপন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102