ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলফামারীর সৈয়দপুরে শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

নীলফামারীর সৈয়দপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলম মঞ্জার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মনসুর আলম সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলির বকপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মনসুর আলম একই গ্রামের প্রতিবেশী ১১ বছরের এক শিশুকে বেশ কয়েক দিন থেকে উত্ত্যক্ত করে আসছিল।

সোমবার (৩০ নভেম্বর) সকালে শিশুটির বাড়িতে কেউ না থাকায় জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে সে।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে মনসুরকে আটক করে পুলিশ খবর দেয়। পরে এলাকাবাসী খবর পেয়ে মনসুরকে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে যার নং-২৪।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102