ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নীলফামারী-সৈয়দপুর সড়কে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৯০ বার পঠিত

নীলফামারীতে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. রিফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের কাচারী বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

রিফাত সংগলশী ইউনিয়নের বড় সংগলশী চেয়ারম্যানপাড়ার অহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, রিফাত নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজিবাইকটি স্থানীয়দের হেফাজতে রয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102