ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নুডলস খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নুডলস খাওয়ানোর কথা বলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোশাররফ হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে মোশাররফের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মোশাররফ পটুয়াখালী সদর উপজেলার মওকরণ গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় এমেল সিকদারের বাড়িতে ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী ছাত্রীর বয়স ১০ বছর।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, শনিবার বিকেলে নিজ বাসার সামনে খেলছিল শিশুটি। এ সময় নুডলস রান্না করে খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মোশাররফ। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে মোশাররফ পালিয়ে যান। পরে শিশুটি ওই কক্ষ থেকে বের হয়ে নিজ বাসায় গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়।

ওসি বলেন, এ ঘটনার পর সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল দিয়ে অভিযোগ করে এলাকাবাসী। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল। বিষয়টি তদন্ত করে সত্যতাও পায়। এরপর ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করলে রোববার দুপুরে মোশাররফকে গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102