ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নুরের বাসভবনে পুলিশি অভিযানের নিন্দা ফখরুলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৪৪ বার পঠিত

গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরের বাসভবনে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক মূলনীতির তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনমতকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান ভোটারবিহীন সরকার বিশ্বে উগ্র স্বৈরাচারের প্রতীকে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও কারান্তরীণ করা হচ্ছে। গায়েবি মামলায় মৃত মানুষকেও আসামি করা হয়েছে। জুলুম-নির্যাতনের অংশ হিসেবে মঙ্গলবার (১ আগস্ট) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসভবনে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো— দেশে সুবিচার নিরুদ্দেশ হয়ে গেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, দেশে বিরোধী দলগুলোর রাজনীতি করার ন্যূনতম সুযোগ রাখা হয়নি। আওয়ামী ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ভোগ করতেই দেশকে বিরাজনীতিকরণ করে যাচ্ছে ক্রমাগতভাবে। তবে, তাদের এ স্বপ্ন কোনোদিনই পূরণ হতে দেবে না দেশের গণতন্ত্রকামী ও স্বাধীনতাকামী মানুষ। বর্তমান শাসকগোষ্ঠীর সব চক্রান্ত রুখে দেবে জনগণ। তার প্রতিফলন এরই মধ্যেই রাজপথে প্রতিফলিত হচ্ছে। রাজপথে বিরোধী দলের সব কর্মসূচিতে বিপুল জনসমাগমে এটি প্রমাণিত হচ্ছে যে, আর এক মূহুর্তের জন্যই এ অবৈধ শাসকগোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ।

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী সরকার ভুলে গেছে যে, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যে কী পরিণতি ঘটেছে। আমি গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের বাসভবনে পুলিশি অভিযান এবং সেখান থেকে একজন নেতাকে গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102