ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নুসরাত জাহান নিখোঁজ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

পশ্চিমবঙ্গে ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে ২০১৯ সালে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী ও কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু জয়ের পর থেকে মানুষ তাকে এলাকায় না পেয়ে ক্ষুব্ধ। এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

এদিকে লোকসভা নির্বাচনের এখন দু’বছর সময় থাকলেও বর্তমান সাংসদ নুসরাত জাহান আগামী নির্বাচনের টিকিট পাবেন কি না তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। নিজের নির্বাচনী এলাকায় তাকে দেখা যাচ্ছে না বহুদিন।

আর সে কারণেই তৃণমূলের এই সাংসদ ‘নিখোঁজ’ লিখে তার সন্ধান চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে। বসিরহাটে এ পোস্টার যারা লাগিয়েছেন তারা তৃণমূলের কর্মী। খবর এবিপি বাংলার।

পোস্টারগুলোর কোনোটাতে লেখা এমপি নুসরাত জাহান নিখোঁজ। সন্ধান চাই, প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ। আবার কোথাও লেখা প্রতারিত জনগণ। তবে ‘প্রচারে : তৃণমূল কর্মীবৃন্দ’ লেখা পোস্টারের সংখ্যাই বেশি।

রাতের অন্ধকারে লাগানো এসব পোস্টার নিয়ে তৃণমূল নেতৃত্বের মধ্যে অস্বস্তি হলেও তাদের অনেকেই নৈতিকভাবে সমর্থন করছেন এই অভিযোগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পোস্টারে যে কথা লেখা রয়েছে তা একদম ঠিক। ভোট দেয়ার পর থেকে সাংসদকে আমরা গ্রামে দেখতে পাইনি।

এর সুযোগ নিয়েছে বিজেপিও। বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার পোস্টার নিয়ে কটাক্ষ করেছেন।

এ নিয়ে তিনি বলেন, সাংসদ টিকটক আর সিনেমার পর্দার পিছন থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করুন। তৃণমূলের নেতা-কর্মীরাই এখন সাংসদকে নিয়ে ক্ষুব্ধ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102