ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নূরানী বোর্ডের চেয়ারম্যান হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫১ বার পঠিত

হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নূরানী তা’লীমুল কোরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) হাটহাজারী পৌরসভার বোর্ডের প্রধান কার্যালয়ে ‘মজলিসে আমেলা’ বৈঠকে ঐকমত্যের ভিত্তিতে বাবুনগরীকে নূরানী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

বৈঠকে শফীপুত্র মাওলানা আনাস ও মাওলানা সলিমুল্লাহকে বোর্ডের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের কার্যকরী সভাপতি মাওলানা নোমান ফয়জী।

বৈঠকে মুফতি জসিম উদ্দীনকে সেক্রেটারি (মহাসচিব), মেখল মাদরাসার মুহতামিম মাওলানা নোমান ফয়জীকে কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক, হাটহাজারী মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াইয়া, মুফতি মুহাম্মদ আলী কাসেমীকে সহ-সভাপতি ও হাফেজ মুহাম্মদ ইসমাঈলকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়া বৈঠকে মাওলানা মোহাম্মদ ইয়াহইয়াকে মজলিসে আমেলার সদস্য নিযুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট মজলিসে আমেলা ও ৮ বিভাগ থেকে নতুন শুরা সদস্য নিযুক্ত করে আমেলাসহ ৩০ সদস্যবিশিষ্ট নতুন শুরা কমিটি গঠন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102