ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেইমারকে ছাড়াই মাঠে নামছে পিএসজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে মাঠে নামবে লিলে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

বড় একটা দুঃসংবাদ নিয়েই লিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই। দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে জানুয়ারির আগে পাচ্ছে না তারা। তার জায়গায় বিকল্প চিন্তা করতেই হচ্ছে থমাচ টাচেলকে।

ম্যাচটা গুরুত্বপূর্ণ পার্সিয়ানদের জন্য। মাত্র এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের দুই নম্বরে লিলে। তাই পিএসজির সামনে দারুণ সুযোগ তাদের হারিয়ে টেবিলের ওপরে উঠে আসার।

টাচেল কিছুটা চিন্তায় থাকতে পারেন ম্যাচটা লিলের মাঠে বলে। তাছাড়া গেল পাঁচ ম্যাচে সমান অবস্থা দু’দলের। মাত্র একটি করে হার দুই দলের।

বর্তমান চ্যাম্পিয়নদের চিন্তার কারণ হতে পারে পাওলো সারাবি, মাওরো ইকার্দি, জুয়ান বার্নেটদের না থাকা। তবে দলে ফিরছেন জুলিয়ান ড্রেক্সলার।

বড় দায়িত্ব পালন করতে হবে কিলিয়ান এমবাপ্পেকে। এছাড়া ডি মারিয়া, বামবা, ভেরাত্তি, কিমপেম্বেরা রয়েছেন ছন্দে। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102