ads
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেইমার আমার জন্য অনেক কিছু করেছে : মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৪৭ বার পঠিত

প্রথমবারের মতো প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির ফুটবলার হিসেবে একটি সংবাদ সম্মেলনে যোগ দিলেন লিওনেল মেসি। বুধবার পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সাথে সংবাদ সম্মেলনে উপস্থিতি হয়ে মেসি জানান, ঘটনাবহুল একটা সপ্তাহ কাটিয়েছেন তিনি। এখানে ‘আবেগ, আনন্দ এবং কষ্ট’ সবকিছুর একটা মিশেল ছিল।

নেইমারের সঙ্গে খেলা নিয়ে আলাদাভাবে বলেন মেসি, ‘নেইমার আছে, ডি মারিয়া আছে ড্রেসিংরুমে ঢুকতে আমার তর সইছে না। নেইমার আমার জন্য অনেক কিছু করেছে। নিয়মিত যোগাযোগ হয় তার সঙ্গে।’

এর আগে মঙ্গলবার দিনগত রাতে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করেন মেসি। তবে দুই পক্ষ চাইলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পার্ক দেস প্রিন্সেসে প্রতি মৌসুমে তিনি বেতন পাবেন ২৫ মিলিয়ন ইউরো। তবে বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে তার মোট আয় দাঁড়াবে ৩৫ মিলিয়ন ইউরো।

প্যারিসিয়ানদের হয়ে ৩০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যদিও শুরুতে প্রিয় বন্ধুর জন্য পিএসজিতে নিজের ’১০’ নম্বর জার্সি ছাড়তে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু মেসি রাজি হননি। তারচেয়ে বরং বার্সায় ক্যারিয়ারের শুরুতে নিজের ৩০ নম্বর জার্সিকেই বেছে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে এই জার্সি নম্বর সাধারণত লিগ ওয়ানের গোলরক্ষকদের দেওয়া হয়। তবে মেসির জন্য সেই নিয়মেও বদলে গেল। সূত্র: বিবিসি বাংলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102