ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোণায় চেয়ারে বসা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৪ বার পঠিত

র দুর্গাপুরে চেয়ারে বসা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছের আরো দুইজন।
বৃহস্পতিবার (২৪ জুন) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বড়ইউন্দ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৫) উপজেলার রনাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে এমএ পড়তেন।

আহতরা হলেন: আনোয়ারের বাবা মকবুল হোসেন (৫৫) ও চাচাতো ভাই মনির হোসেন (২২)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়ইউন্দ বাজারে এক ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে আনোয়ারের সঙ্গে একই গ্রামের সোহেল মিয়ার (২২) বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে সোহেল ও তার বাবা মরম আলীসহ তাদের আরও লোকজন দেশি অস্ত্র নিয়ে আনোয়ারের ওপর হামলা চালায়। খবর পেয়ে আনোয়ারের বাবা ও চাচাতো ভাই ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102