ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোণা জেলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ৭০টি ভোটের বিপরীতে ৭টি পদে মোট ২২জন প্রতিদ্বন্দ্বীতা করে। এতে মোট ৬৯টি ভোট কাস্টিং হয়েছে এবং এর মধ্যে একটি ভোট বাতিল হয়, কারণ সেখানে ৪ জনের পরিবর্তে ৫জনকে ভোট দেয়া হয়েছে। বিভিন্ন পদে সকল প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা নিম্নরূপ- সভাপতি পদাধিকার বলে সবসময় জেলা প্রশাসক, নেত্রকোণা।

সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক শ্যমলেন্দু পাল পেয়েছেন ২৩ এবং এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ২২ পেয়েছেন, মনিরুজ্জামান মহসিন ১৫ ভোট ও জাহাঙ্গীর আলম সজল ১ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাদুল ইসলাম ফারাস পেয়েছে ৩২ ভোট।

কোষাধ্যক্ষ, আলতাফুর রহমান কাশেম কাশেম ৩৭ পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছে ৩২ ভোট।

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম মনোরঞ্জন পেয়েছে ২৬ভোট।

দপ্তর ও লাইব্রেরি সম্পাদক পদে দিলওয়ার খান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হাসান ২৪ ও মোজাহিদুল ইসলাম সবুজ ১৬ ভোট।

কার্যকরী সদস্য পদে চারজন নির্বাচিত হয়েছে, তারা হলেন, নাজমুশ শাহাদাত নাজু। তিনি পেয়েছেন ৫৩ ভোট। অন্যদিকে আলপনা বেগম ৪৩, শিমুল মিলকি ৩৮ ও ম কিবরিয়া হেলিম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যান্যরা হলেন, খলিলুর রহমান শেখ ইকবাল ৩১, ও ভজন দাস ২৮ ভোট পেয়েছেন।

এছাড়াও নির্বাচনে সহ-সভাপতি পদে সানাওয়ার হোসেন ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পদে আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার, ক্রীড়া সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় সরকার, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে হানিফ উল্লাহ্ আকাশ ও সুধী সদস্য পদে বীর মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান ও এডভোকেট নুরুজ্জামান নুরু বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102