ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় চলছে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

নেত্রকোনায় বাংলাদেশ-ভারত সম্প্রীতির উৎসব চলছে। দুদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে জেলা শহরের মুক্তারপাড়া এলাকায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ।

মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা ১১টায় সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নীম চন্দ্র ভৌমিক এ উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের জেলা কমিটির সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ও ভারতের দূরদর্শন-আকাশবাণীর শিল্পী শাশ্বতী গুহ এবং গবেষক ওয়ালিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অধ্যাপক স্বপন কুমার দত্ত। এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক উপ পরিচালক ফজলুর রহমান সরকার, চিত্র নির্মাতা এস.বি বিপ্লব প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাহিত্যিক ধনঞ্জয় ঘোষাল, কবি রত্না মুখোপাধ্যায়, চৈতালী গোস্বামী, অপরাজিতা পাল, সুদীপ্তা চক্রবর্তী, প্রকৃতিরাজ, দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক হারাধন সাহা, কবি পহেলী দে, শিল্পী ভট্টাচার্য, কুন্তুল বিশ্বাস প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102