ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় নিখোঁজের ৫ মাস পর মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ৫ মাস পর নাঈম হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। আজ মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে উদ্ধার করে শিশুটিকে দূর্গাপুর থানায় নিয়ে আসা হয়েছে।

উদ্ধার হওয়া নাঈম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও নাঈমের পরিবার সূত্রে জানা যায়, নাঈম হোসেন ময়মনসিংহের গফরগাঁওয়ে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল। গত বছরের ১১ অক্টোবর আব্দুর রাজ্জাক ছেলেকে দেখতে মাদ্রাসা যান। কিন্তু মাদ্রাসায় ছেলেকে দেখতে না পেয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে তারাও কিছু জানাতে পারেননি।
পরে ছেলের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। না পেয়ে নাঈমের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে গত ১৫ নভেম্বর মাদ্রাসার প্রধান শিক্ষককে আসামি করে দুর্গাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার তদন্তভার পাওয়ার পর শিশুটির সন্ধানে মাঠে নামে দুর্গাপুর থানা পুলিশ। বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে একপর্যায়ে সোমবার (১৫ মার্চ) রাতে ময়মনসিংহের একটি বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এদিকে উদ্ধার হওয়া পর শিশু নাঈম জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি। মাদ্রাসায় পড়াশোনা করতে ভালো লাগে না বলে মাদ্রাসা থেকে পালিয়ে ছিল। কিন্তু এ ঘটনায় যদি তাকে মারধর করে বাড়ির লোকজন তাই এতদিন ভয়ে পরিবারের কাছে ফিরেনি শিশু নাঈম।

এ ব্যাপারে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি ওই মাদ্রাসায় পড়াকালে এক বাড়িতে লজিং থাকতো। একদিন টাকা চুরি করে ফেললে ওই বাড়ির লোকজন তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। যে কারণে লজ্জায় হয়তো কাউকে কিছু না বলে পালিয়ে যায়। শিশুর বাবা মামলাটি করলে আমরা আমলে নিয়ে তার খোঁজ করি। কিন্তু কোনো ফোন না থাকায় আমরা ম্যানুয়াল পদ্ধতিতে সোর্স লাগিয়ে তাকে খুঁজে পাই। তবে শিক্ষকের বিরুদ্ধে মামলাটি মিথ্যা বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102