নারায়ণগঞ্জ রিসোর্টে ভাঙচুর মামলায় অভিযুক্ত হেফাজত নেতা নেত্রকোনার মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে নেত্রকোনার ডিবি পুলিশ।
বুধবার দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার একটি মাদরাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় ।
এ ব্যাপারে নেত্রকোনা ডিবির ওসি খন্দকার শাকের আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ রিসোর্ট ভাঙচুর মামলার আসামি তিনি। সেই মামলায় ওয়ারেন্ট আসায় আমরা আজ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করি।