ads
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পানি বিপদসীমার ওপরে, বাঁধে ফাটল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৫১ বার পঠিত

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ধনু নদীর পানি বিপৎসীমার (২৭ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসল ডুবে যাওয়ার শঙ্কায় রয়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। পানি বাড়ার কারণে কির্তনখোলা, গোমাইল ও চরহাইজদা বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। বাঁধরক্ষায় হাওর অঞ্চলের কৃষক ও সংশ্লিষ্টরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টপাত অব্যাহত থাকায় ও পাশের সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরের বাঁধ ভেঙে যাওয়ায় খালিয়াজুড়ির হাওর অঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। ধনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেকেই তড়িঘড়ি করে কাটছেন কাঁচা-পাকা ধান।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা শাহজাহান সিরাজ জানান, অব্যাহতভাবে নদ-নদীগুলোর পানি বাড়ায় অনেক বাঁধই হুমকির মুখে পড়েছে। এখন পর্যন্ত জেলার মোট ২৪ হাজার ৬২৭ হেক্টর জমির ধান কাটা হয়েছে। জেলায় এখনও এক লাখ ৬০ হাজার ২০১ হেক্টর জমির ধান কাটা বাকি রয়েছে। এ বছর জেলায় মোট এক লাখ ৮৪ হাজার ৮২৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ‍এর মধ্যে হাওরে আবাদ হয় ৪০ হাজার ৯৬০ হেক্টর। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে হাওরের সব ধান কাটা শেষ হবে।

নেত্রকোনা পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত বলেন, ‘পানি বাড়ার কারণে বাঁধে ফাটল দেখা দিয়েছে। সংস্কারে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।’ কৃষকদের দ্রুত ধান কাটার পরার্মশ দেন এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102