ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার দুর্গাপুরে ড্রেজিংয়ের গর্তে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালু তোলার ড্রেজারের গর্তে পড়ে সোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে তেরীবাজার বালু ঘাটের ড্রেজিংয়ের গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। নিহত শিশু পৌর শহরের তেরি বাজার এলাকার পান দোকানদার শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় সোহান সকালে তার মায়ের সাথে নদীর পাড়ে অস্থায়ী চায়ের দোকানে যায়। মা তাকে দোকানের পাশেই রেখে চা বিক্রি করেন। এদিকে, দোকানের কাছেই বালু উত্তোলনের ড্রেজারের গর্তের পাশেই খেলতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে যায় সোহান। অনেকক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে শিশুটির মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ড্রেজারের ওই গর্তে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে শিশুটিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মশিউজ্জামান বাদল সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত দুই বছরে বাংলা ড্রেজারের গর্তে পড়ে শিশুসহ বিভিন্ন বয়সের প্রায় ২০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

তারা আরো বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে বালু উত্তোলনে এমন অসংখ্য চোরাবালি গর্ত হয়েছে নদীটিতে। যা অত্যন্ত বিপজ্জনক। এ ব্যাপারে প্রশাসনের কাছে বারবার বলেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102