ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি’র গুলিতে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৭ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি’র গুলিতে আমিনুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাইদুল ইসলাম নামের অপর এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি’র এক সদস্যও আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী বারমারি-লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মো. আরিফুর রহমান এ তথ্য জানান। জানা গেছে, বারমারী সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক প্রবেশের খবরের ভিত্তিতে বারমারী বিওপি’র সদস্যরা রাতে বিশেষ অভিযান চালায়। এ সময় লক্ষ্মীপুর এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারির দল বাংলাদেশ থেকে মাথায় করে সুপারির বস্তা নিয়ে ভারতে প্রবেশ করছিল। তখন তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দা ও লাঠিসোটা দিয়ে বিজিবি’র সদস্যদের ওপর আক্রমণ করে। চোরকারবারিদের দায়ের কোপে বিজিবি সদস্য মিনহাজ উদ্দিন আহত হন। আত্মরক্ষার্থে তিনি গুলি করলে চোরাকারবারি আমিনুল ও জাইদুল গুলিবিদ্ধ হন।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য জাইদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হামপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজিবি সদস্য মিনহাজ উদ্দিনও। ঘটনাস্থল থেকে ৭ বস্তা সুপারি জব্দ করে বিজিবি। এ নিয়ে নিহত আমিনুলের মা কুলসুমা খাতুন বলেন, ‘আমার ছেলে দিনমজুরের কাজ করতো। ওই এলাকার সুপারি ব্যবসায়ীরা তাকে বর্ডারের কাছে সুপারির বস্তা মাথায় করে নিয়ে যেতে বলে। কিন্তু বিজিবি’র সদস্যরা কোনো কিছু না বলেই প্রথমে মারধর করে এবং প্রতিবাদ করলে তাকে গুলি করে হত্যা করে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102