ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২১ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্গাপুর প্রেসক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সুসং সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন ও সাংবাদিক ধনেশ পত্রনবীশের সঞ্চালনায় ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে আলোচনা করেন, এমপি মানু মজুমদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, ওসি মো. শিবিরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সোহরাব হোসেন তালুকদারসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102