ads
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার মদনে ইজিবাইক থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৭ বার পঠিত

নেত্রকোনার মদনে বখাটেরা ইজিবাইক চালককে মারধর করে এক নারী যাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাইটাইল ইউনিয়নে বাররি নামক স্থানে এ ঘটনা ঘটে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ওই নারী ইজিবাইক দিয়ে মদন থেকে কেন্দুয়া নানা বাড়ির উদ্যোগে রওনা দিলে সন্ধ্যায় বাররি নামক স্থানে তিন বখাটে ওই ইজিবাইকে যাত্রী বেসে উঠে।

পরে সুযোগ বুঝে চালককে মারধর করে ওই নারীকে তিন যুবক নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় তাকে ধর্ষণ করা হয়। ওই দিন রাতেই ভিকটিমের ভাই অজ্ঞাত তিনজনের নামে থানায় অভিযোগ করেন।

শনিবার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে মদন থানা পুলিশ।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম জানান, এ বিষয়ে ভিকটিমের ভাই অজ্ঞাত তিনজনকে আসামি করে শুক্রবার রাতে ধর্ষণের একটি মামলা করেছেন। তবে তিন জনের মধ্যে একজন ধর্ষণ করেছে বলে মামলায় উল্লেখ করেছে। ভিকটিমকে শনিবার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102