ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনার শ্রেষ্ঠ অধ্যক্ষ-শিক্ষার্থী দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ উপলক্ষে নেত্রকোনা জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার নির্বাচিত হয়েছেন। রোববার দুপুরে জেলা প্রশাসকের মিলনায়তনে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

জেলা শিক্ষা অফিসারের আয়োজনে শ্রেষ্ঠদের মাঝে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুরসহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

জেলার ৬০টি কলেজ প্রধানের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে ফারুক আহমেদ তালুকদারকে জেলার শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে নির্বাচিত করেন। এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ওই কলেজ থেকে নির্বাচিত হয়েছে পুর্নতা সরকার।

ফারুক আহমেদ তালুকদার ২০১৭ সালের ৫ জানুয়ারি অধ্যক্ষ পদে ওই কলেজে যোগদান করেন। ইতোপুর্বে তিনি দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এ অর্জনে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা প্রশাসন, দুর্গাপুর প্রেস ক্লাব, সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102