ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় অভিযান; ৩৪ লাখ ১৬ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৯ বার পঠিত

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নেত্রকোনায় গত এক বছরে ১৭৮টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫২৩ টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ফলে বেড়েছে অভিযোগের সংখ্যা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২১-২২ অর্থ বছরে জেলার ১০ উপজেলায় ১৬৮টি অভিযান করার কথা থাকলেও অভিযান পরিচালিত হয় ১৭৮টি।

তারমধ্যে নেত্রকোনা সদর ৯৫টি, মোহনগঞ্জ ৯টি, বারহাট্টা ১৩টি, আটপাড়া ৯টি, কলমাকান্দা ৮টি, পূর্বধলা ২৩টি, মদন ৪টি, খালিয়াজুরী ৩টি, দুর্গাপুর ৯টি ও কেন্দুয়া ৫টি।
এদিকে নিয়মিত অভিযানের পাশাপাশি ভুক্তভোগীদের করা ২৬টি অভিযোগের নিস্পত্তি করা হয়। ৩টি অভিযোগে ভুক্তভোগীদেরকে ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে ১০৯৭১০ টাকা। এছাড়াও ভুক্তভোগীরা প্রমাণাদিসহ অভিযোগ করায় জরিমানা আদায়ের রাজস্ব থেকে তিনজনকে ২৯০০০ টাকা অর্থ প্রদান করা হয়।

বছর ব্যাপী জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নকল প্রসাধনীসহ ভেজাল খাদ্য পরিবেশনে হোটেল রেস্তোরায় অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম। তিনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত এবং অভিযোগের প্রেক্ষিতে এসকল অভিযান পরিচালনা করা। এতে ভুক্তভোগীরা সন্তুষ্ট হয়েছে। ফলে দেখা গেছে প্রতিনিয়ত অভিযোগ আসতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102