নেত্রকোনার পূর্বধলায় ইয়াবাসহ উপজেলা ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে শনিবার (০৩ এপ্রিল) কোর্টে পাঠানো হয়েছে।
আটক ছাত্রলীগ নেতা আবু সাঈদ খান রানা ওরফে রানা খান (২৮) বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। তার সহযোগী রুমন তালুকদার (২৬) আগিয়া ইউনিয়নের আইয়ুব আলী তালুকদারের ছেলে।
পূর্বধলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে পুটিকা এলাকায় মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়।