ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় করোনা ভাইরাসের প্রতিষেধক টিকাদান প্রশিক্ষণ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

নেত্রকোনায় এসে পৌঁছেছে ৭২ হাজার করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা। পর্যায়ক্রমে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ সকল টিকা দেওয়ার কাজ।

শনিবার (৩০ জানুয়ারি) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে এসব টিকা ও সরঞ্জাম।

সেই সঙ্গে কোভিড ১৯ টিকাদান কার্যক্রম সাফল্যমন্ডিত করার লক্ষ্যে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে শুরু হয়েছে টিকাদান প্রশিক্ষণ। ইপিআই ভবনের হলরুমে প্রশিক্ষণে প্রথম ব্যাচে অংশ নেন ৫০ জন মেডিকেল অফিসারসহ স্বাস্থ্যকর্মী। চারদিন করে দুটি ব্যাচে প্রশিক্ষণে মোট ১০০ জন অংশ নেবেন।

তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন ঢাকা থেকে এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. তৌফিক হাসান ও এমওসিএস ডা. উত্তম পাল।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আহসান কবীর রিয়াদ, ডাক্তার মোস্তাফিজুর রহমান, মোহনগঞ্জ উপজেলা টিএইচও ডাক্তার নুর মোহাম্মদসহ জেলার ১০ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102