ads
সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৭ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে ৫ সন্তানের জননীকে (৪৫) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল্লাহ আল সোহান (২২) নামে এক যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার দেওথান গ্রামে এ ঘটনা ঘটলে রোববার (২৫ অক্টোবর) বিকালে এ ঘটনায় ওই নারী নিজেই বাদী থানায় মামলাটি দায়ের করেছেন।

এদিকে অভিযুক্ত আব্দুল্লাহ আল সোহান (২২) অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় ওই ধর্ষণ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

অভিযুক্ত সোহান একই গ্রামের নূর আহাম্মদের ছেলে।

ওই নারীর চাচাতো ভাই জানান, শনিবার ফজরের নামাজ শেষে পাশের বাড়িতে যাওয়ার সময় পথ আটকে গলায় ছুরি ঠেকিয়ে ওই নারীকে ধর্ষণ করে সোহান।

এ ঘটনায় লজ্জায় ভয়ে দুমড়ে মুচড়ে যান ওই নারী। পরে পরিবারের সাহসে মামলা করেন তিনি। মামলা করার পর অভিযুক্তের পরিবার থেকে তাদেরকে হুমকি প্রদর্শন করা হচ্ছে বলেও জানায় ভাই। একপ্রকার গৃহবন্দি অবস্থায় আছেন বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত আব্দুল্লাহ আল সোহানের নামে মাদক, ছিনতাইসহ আরো অনেক মামলা রয়েছে। কিছুদিন আগে এক যুবলীগ নেতাকে রাতে পথ আটকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। এদিন শহর থেকে বাড়ি ফেরা এক ধান ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকাও ছিনিয়ে নেয় সোহান। এসব ঘটনায় মামলা হলেও এতদিন পুলিশ তাকে গ্রেফতার করেনি।

মোহনগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই হারুনুর রশিদ জানান, ইতিমধ্যেই সোহান অন্য একটি মামলায় গ্রেপ্তার থাকায় এই মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়েছে। আর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102