ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় ঘর পাচ্ছেন ১০৩০ জন গৃহহীন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নেত্রকোনায় ১০৩০ জন গৃহহীনকে ঘর দেবে সরকার। এ লক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কাজি আবদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কাযার্লয় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ‘মুজিববর্ষে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না’ বাস্তবায়িত কর্মসূচীতে ঘরগুলো দেয়া হচ্ছে।

এক একটি ঘর ১ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে নির্মাণ করে দেয়া হচ্ছে জেলার ১০ উপজেলায়।
মোট ৯৬০ টি ঘর। এছাড়াও প্রতি পাঁচজন করে মোট ১৪ টি ব্যারাকে আরো ৭০ জনকে রত্নপুর আশ্রয়ন প্রকল্পে গৃহায়ণ করা হচ্ছে।

নেত্রকোনা জেলায় ৯৬০ টির মধ্যে জেলা সদরে ৪৩টি, কেন্দুয়ায় ৫০ টি, দূর্গাপুর ৩৫টি, পূর্বধলা ৫৩ টি, কলমাকন্দা ১০১ টি, মোহনগঞ্জ ৩৬ টি, অটপাড়া ৯৮ টি, মদনে ৫৬ টি বারহাট্টা ৪৫ টি ও খালিয়াজুরী উপজেলাতে ৪৪৩ টি গৃহ নির্মাণ করা হয়েছে।

প্রত্যেকটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও সামনে বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দিয়ে নির্মাণ করা হচ্ছে।

আনুষ্ঠানিকভাবে এসব ঘর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ২৩ জানুয়ারি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102