ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪৬ বার পঠিত

‘মা তোমার জন্য কিছু করতে পারলাম না, আমাকে মাফ করে দিও’ এমন একটি চিরকুট হাতে সালমান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এর আগে রোববার (৩ জানুয়ারি) রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পৌর শহরের রাউতপাড়ায় ভাড়া বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

সালমান সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জারারকোনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। সালমান মোহনগঞ্জে ভাড়া বাসায় মা ও ছোট বোনকে নিয়ে বসবাস করত। এবং স্থানীয় একটি কলেজের স্নাতক শ্রেণিতে পড়াশুনার পাশাপাশি স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করতো বলে জানা গেছে।

মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুর আহাদ খান জানান, বাসায় টিনের চালের এঙ্গেলের সাথে ঝুলে থাকা অবস্থায় চিরকুট হাতে মৃতদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সালমান স্থানীয় ‘নগদ’ এজেন্টে কাজ করায় সেখানে অনেক টাকার হিসাব দিতে পারছিলেন না। ঋণের কারণে হতাশাগ্রস্ত হয়ে এ কাজটি করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102