ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় গোসল করতে পানিতে নেমে সালমান নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বাউশাম গ্রামের শামীম মিয়ার ছেলে সালমান (৭) বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। বাড়ির সকলের অজান্তেই গোসলে নেমে গভীরে গিয়ে ডুবে যায়। এদিকে দীর্ঘক্ষণ পরও সালমান বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। কিছুসময় পর বাড়ির পাশের একটি পুকুরে সালমানকে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরামুল হক বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102