নেত্রকোনার মদনে প্রতিপক্ষের কিল ঘুষিতে আবুল কাশেম(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে মদন হাসপাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাশেম বরাটি গ্রামের মৃত আব্দুল ছোবাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মেশিন দিয়ে ধান মাড়াই করাকে কেন্দ্র করে বরাটি মড়ল পাড়ার সামনে রবিবার দুপুরে আবুল কাশেমের সাথে একই গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে লিংকনের সাথে তর্কবিতর্ক হয়।
এ সময় লিংকন, তাজুল ইসলাম, জুয়েলসহ আবুল কাশেমকে বেধড়ক মারপিট করে। স্থানীয় লোকজন কাশেম কে উদ্ধার করে মদন হাসপাতালে ভর্তি করে। সেখানে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মদন থানার অফিসার ইনচার্য (ওসি) ফেরদৌস আলম বলেন, প্রতিপক্ষের আঘাতে আবুল কাশেম নামের ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
মরদেহের সুরতহাল ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। বাদী পক্ষের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।