ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় বন্ধুর বিয়েতে গিয়ে যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে বিয়ের দাওয়াত খেয়ে সৌমিক আকঞ্জি (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে কামরুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে দাওয়াত খাওয়ার পর তার মৃত্যু হয়।

সৌমিক দুর্গাপুর পৌরসভার ভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহ্নেওয়াজ আকঞ্জির ছেলে। তিনি কলেজশিক্ষার্থী ছিলেন।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান সৌমিক। সেখানে একটু বেশিই খেয়েছিলেন তিনি। খাওয়ার পর এক পর্যায়ে হঠাৎ বমি করতে শুরু করেন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নুর-এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ধারণা করা হচ্ছে, অতিরিক্ত খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102