ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় বন্যায় আটকেপড়াদের উদ্ধারে সেনাবাহিনী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

নেত্রকোনার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ কারণে নেত্রকোনার খালিয়াজুরিতে আটকেপড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর ১০৪ সদস্যের একটি দল মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, জেলার খালিয়াজুরিতে আটকেপড়াদের উদ্ধারে সেনাবাহিনীর ১০৪ সদস্যের একটি দল রোববার থেকে কাজ করবে। জেলার ১০ উপজেলায় ১৮৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ২০ হাজার মানুষ ঠাঁই নিয়েছে। বন্যাকবলিত প্রতিটি উপজেলায় কন্টোরোম খোলাসহ মেডিকেল টিম নিয়োজিত রয়েছে।

তিনি বলেন, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবীসহ প্রশাসনের লোকজনসহ সাধারণ মানুষ গোবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। বন্যাদুর্গত এলাকায় এরই মধ্যে দুই হাজার প্যাকেট শুকনো খাদ্য বিতরণ করা হয়েছে। এ ছাড়া ৬০ টন জিআর চাল ও নগদ আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, কলমাকান্দা ও দুর্গাপুরে ক্রমশ পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। অসংখ্য মানুষ পানিবন্দি রয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় ডুবে যাচ্ছে। জেলার সঙ্গে কলমাকান্দার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।

কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামের নজরুল ইসলাম ও চারিয়া গ্রামের সাইদুর রহমান জানান, পানি বেড়ে ঘরের ভেতর কোমরপানি। স্ত্রী-সন্তান নিয়ে অনেকেই অন্যের বাড়িতে ঠাঁই নিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াদুল্লাহ বলেন, কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টাসহ দশ উপজেলায় প্রায় সাড়ে ছয় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে। এসব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস, মোমেশ্বরী, ধনু, উব্দাখালিসহ কয়েকটি নদ নদীর পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি। উব্দাখালি কলমাকান্দার পয়েন্টে বিপদসীমার ১১২ সেমি, ধনু ও কংশ নদের ৬০ সেমি ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে পানি স্রোতে শতাধিক বাড়িঘর ভেঙে গেছে। বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। উপজেলায় ৭৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে ১৫টি আশ্রয়কেন্দ্রে ৫ হাজারের মতো মানুষ আশ্রয় নিয়েছেন। প্রশাসন সার্বিক পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে।

খালিয়াজুরির উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম রোববার সকাল সোয়া ৯টার দিকে বলেন, খালিয়াজুরিতে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছেছেন। গতরাত পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে দুই হাজার মানুষ ছিল। বিভিন্ন এলাকায় আটকেপড়া মানুষদের উদ্ধারে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী কাজে নামবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102