ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় বড়ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

বোরো খেতে পানি দেওয়া নিয়ে কথার কাটাকাটির জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোটভাই খুন হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের গোরাউন্দ গ্রামে ঘটে

নিহত ব্যক্তির নাম পলাশ মিয়া (২৮)। তিনি ওই গ্রামের রব আলী তালুকদারের ছেলে। আর অভিযুক্তের নাম মো. আল আমিন (৪০)।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আল আমিন ও পলাশ মিয়া সৎ ভাই। একই বাড়িতে তারা পৃথকভাবে বসবাস করেন। শুক্রবার বেলা ১১টার দিকে তাদের বাড়ির সামনে ইঞ্জিন চালিত সেলু মেশিন বসানো হয় বোরো খেতে পানি দেওয়ার জন্য।

এসময় পলাশ মিয়া তার ক্ষেতে আগে পানি দিতে বলেন। বিষয়টি নিয়ে বাড়ির সামনে উঠানে ভাইদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পযায়ে আল আমিন উত্তেজিত হয়ে পলাশকে বাঁশের লম্বা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে পলাশ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে ওই হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পলাশের সহোদর পিতাস মিয়া (২০) বলেন, আমরা মোট পাঁচ ভাই। এক মায়ের গর্ভের চার ভাই। আর আল আমিন সবার বড়। শুক্রবার ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আল আমিন আমাদের সঙ্গে ঝগড়া লেগে পলাশকে মাথায় বাঁশ দিয়ে আঘাত করে মেলে ফেলেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ দিকে, ঘটনার পর থেকে আল আমিন বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ নিয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102