ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

নেত্রকোনায় অগ্নিকান্ডে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ভবের বাজারে ১০টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার ভোররাতে বাজারের একটি রাইসমিল থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

এসময় পাশাপাশি থাকা ১০টি দোকানের মালামাল পুড়ে যায় ও দোকানের সাথে সংযুক্ত একটি বাসাও ক্ষতিগ্রস্ত হয়। নেত্রকোনা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সুজন মিয়া জানান, ‘আজ ভোর চারটায় একটি রাইসমিল থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষতিগ্রস্থ মোট ১০টি প্রতিষ্ঠান আমরা পেয়েছি। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।’

এদিকে, স্থানীয় ক্ষতিগ্রস্তরা জানান, ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বাড়ীসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও ভস্মিভুত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুত্রে জানা যায়, বাজারের হদিস মিয়ার রাইস মিল থেকে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সুত্রপাত ঘটে।
তবে হতাহতের কোন ঘটনা না ঘটলেও কেউ মালামাল বাচাঁতে পারেননি। ফলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সকলেই এখন নিঃস্ব। খবর পেয়ে নেত্রকোনার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে সবগুলো প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102