ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় মায়ের শাড়ি দিয়ে ফাঁস নিয়ে ছেলের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ নেত্রকোনার দুর্গাপুরে মায়ের লাল শাড়ি দিয়েই গলায় ফাঁস টানিয়ে আত্মহত্যা করলো জয়লায় আবেদীন (৩৭) নামের এক যুবক। বৃহস্পতিবার (২০ মে) রাতে দুর্গাপুর পৌরশহরের লেঙ্গুরার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয়রা। জয়নাল স্থানীয় মোমরুজ আলীর ছেলে ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, জয়নাল আবেদীন পেশায় একজন রংমিস্ত্রি।

তার মা স্থানীয় বাজারের ধান মহলে শ্রমিকের কাজ করেন। জয়নালের স্ত্রী সন্তানদের নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যাওয়ায় পুরো বাড়ি ফাঁকা ছিলো।
বৃহস্পতিবার সন্ধ্যার পর জয়নালের ছেলে মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ বাড়িতে এসে দেখে ঘরের বারান্দায় কাঠের ধর্নার (আড়া) সাথে দাদীর পড়নের একটি লাল শাড়ি গলায় পেঁচানো তার বাবা ঝুলে আছে। পরে চিৎকার চেঁচামেচি করলে তার দাদীসহ অন্যরা ছুটে আসেন।

স্থানীয়দের সহায়তায় ঝুলন্ত জয়নালকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

এদিকে, স্থানীয় ও পারিবারিক সূত্রে আরও জানা যায় জয়নাল মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে মানসিকভাবে বিকারগ্রস্থ ছিলেন।

সূত্রঃ বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102