ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাই‌কে‌ল ধাক্কায় অনন্তি ম্রং (৬৫) নাম এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুত্ব আহত মোটরসাইকেল চালক রনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।

সোমবার রাতে কলমাকান্দা উপজেলা সদর ইউনিয়নের মিনকী-ফান্দা সীমান্ত সড়কে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত ওই নারী কালিকাপুর গ্রামের প্রদীপ সাংমার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তি ম্রং গ্রামের একটি বাজার থেকে পরিবারের জন্য বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অনন্তিকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল সহ সড়কের পাশের ধানক্ষেতে পড়ে যান চালক। পরে স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলেও আদিবাসী নারীর অবস্থা আশঙ্কাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে মাথায় গুরুতর আঘাত ও ও দুই কান দিয়ে রক্ত বের হওয়ায় রাত ৯টায় অনন্তি ম্রং এর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোমেন হাসনাত জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আদিবাসী অনন্তি ম্রং মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102