ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি, কৃষকের মাথায় হাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঝড়-বৃষ্টি মওসুমের শুরু হওয়ার আগেই নেত্রকোনায় প্রচণ্ড শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানসহ বিভিন্ন ফসল ও শাক-সবজি এবং আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে মাটির সঙ্গে মিশে গেছে হাওরাঞ্চলের উঠতি বোরো ধান।

মঙ্গলবার ভোর সোয়া ৪টায় দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। পৌনে ৫টার দিকে বৃষ্টিপাতের সঙ্গে প্রথমে ছোট শিলা পড়তে শুরু করে। পরে ৬টা পর্যন্ত এ শিলাবৃষ্টি হয়।। শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নেত্রকোনা সদর, কলমাকান্দা, মদন, খালিয়াজুরি ও পূর্বধলা উপজেলায়।

নেত্রকোনা সদর উপজেলার কাওয়ালীকোনা গ্রামের কৃষক এস এম আরিফুল হাসান পুতুল জানান, প্রচণ্ড শিলাবৃষ্টিতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ইউপির বিভিন্ন গ্রামের প্রায় ৬০ ভাগ টিনের ঘর বড় বড় শিলা পড়ে ফুটো (ছিদ্র) হয়ে গেছে।

অনন্তপুর গ্রামের কামরুন্নাহার লিপি বলেন, ভোরে বৃষ্টি শুরু হওয়ায় মনে হয়েছিল ফসলের ভাল হবে। কিন্তু শেষ দিকে ১৫/২০ মিনিট শিলা পড়ায় গ্রামের বেশির ভাগ বাড়ির টিনের চাল ছিদ্র হয়ে গেছে।

ফচিকা গ্রামের সিদ্দিক মিয়া বলেন, ‘শিলায় আমার শাক-সবজি ক্ষেত মাটিতে মিইশ্যা গেছে।’

কাইলাটী গ্রামের কৃষক সবুজ মিয়া বলেন, ‘এই সময় বৃষ্টি শুরু হওয়ায় খুশি হয়েছিলাম জমিতে সেচের পানি কম দেওন লাঘব। কিন্তু শেষ দিকে পাথর পইড়া ধান গাছের গজানো শীষ নষ্ট অইয়া গেছে।’

মৌজেবালী গ্রামের কৃষক আবুল মিয়া বলেন, ‘এইবার আম ও লিচু গাছে ব্যাপক মুকুল আইছিলো। শিলায় বেশির ভাগ মুকুল পইড়া গেছে।

শিলাবৃষ্টির ফলে সবচেয়ে বেশি বোরো ধানের ক্ষতি হয়েছে জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউপির ছায়ার হাওর ও গাজীপুর ইউপির বয়রার হাওর এলাকায়। ওই এলাকার কৃষ্ণপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান জানান, শিলাবৃষ্টিতে ছায়ার হাওরের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে উঠতি বোরো ধানের সব চারা ভেঙে মাটিতে লেপ্টে গেছে।

স্থানীয় কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শামীম মোড়ল জানান, সংবাদ পেয়ে ক্ষতিগ্রস্ত বোরো জমি ঘুরে দেখেছি। শিলাবৃষ্টিতে এখানে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ বোরো ধানের ক্ষতি হয়েছে।

বিষয়টি নিয়ে কথা হলে শিলাবৃষ্টিতে উপজেলার ছায়ার হাওর ও বয়রার হাওরের বোরো ধানের ক্ষতি হয়েছে বলে স্বীকার করেন খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মৌসুমের শুরুতে এ বৃষ্টিটা কৃষকদের ফসলের জন্য খুবই উপকারি প্রয়োজন ছিল। কিন্তু স্বাভাবিক বৃষ্টি না হয়ে শিলাবৃষ্টি হওয়ার কারণে জেলা সদরসহ ৫ উপজেলায় আম, লিচুসহ বিভিন্ন মৌসুমী ফলের ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ খবর পাওয়ার পর মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদেরকে সরেজমিনে মাঠ পরিদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে, তাতে শিলাবৃষ্টিতে অনেক কৃষকের টিনের চাল ফুটো হয়ে গেছে। শাক সবজির ক্ষতি হয়েছে।

তিনি জানান, জেলায় এ বছর মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছেন। যদি বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে কি পরিমাণ ক্ষতি হয়েছে- তা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102