ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় শুরু হয়েছে ধানকাটা ও মাড়াই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

করোনাকালে এবার নবান্নের কোনও রকম উৎসব ছাড়াই নেত্রকোনা জেলার সর্বত্র শুরু হয়েছে ধানকাটা ও মাড়াই।

কয়েক দফা বন্যার পানিতে চারা গাছ নষ্ট হওয়ায় গত বছরের তুলনায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ হলেও কৃষি বিভাগ বলছে ফলন ভালো হয়েছে।

তবে মাঠপর্যায়ে ঘুরে দেখা গেছে উঁচু জমিগুলোতে ধান পেকেছে। অপরদিকে এখনো অর্ধেকের কাছাকাছি ধানগাছ কাঁচা রয়েছে। যে কারণে পর্যায়ক্রমে ধান পাকায় উঁচু জমির ধানগুলোই কর্তন চলছে।

জেলার সদর, দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার উঁচু এলাকার জমিগুলোতে ধানকাটা ও মাড়াই শুরু হয়ে গেছে গত কয়েক দিন ধরেই। নারী-পুরুষ নির্বিশেষে পরিবারের সবাই মিলেই মাঠে নেমেছেন ফসল তুলতে।

অনেকে শ্রমিক মজুরি খরচ বাঁচাতে নিজেরাই মাঠে কাজ করছেন বলেও জানান ফসল তোলায় ব্যস্ত কিষান-কিষানি। তবে কৃষকরা এবার ক্ষতির মুখেও পড়বেন বলে জানিয়েছেন তাদের অনেকে। শুধু খাবারের আশায়ই তারা জমি আবাদ করেছেন এ বছর।

কিন্তু নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেছেন, ফলন ভালো হওয়ায় বন্যায় কিছুটা ক্ষতি হলেও ধানের লক্ষ্যমাত্রা এবারো ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন এবার ১ লাখ ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। তার মধ্য কয়েক দফা বন্যায় ১০ হাজার ৯০০ হেক্টর জমির চারা নষ্ট হয়েছিল এ বছর। যে কারণে এই ক্ষতি পুষিয়ে নিতে এ ফসল তোলার পরপরই মৌসুমি রবি শস্য ফলাতে কৃষকদের আগ্রহী করে তুলতে মাঠে কাজ করছে কৃষি বিভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102